সিরাজগঞ্জ সংবাদদাতাঃ সিরাজগঞ্জে পেট্রোল বোমা হামলায় নিহত পান ব্যবসায়ী গনেশ দাস হত্যা মামলায় সিরাজগঞ্জের বিএনপি জামায়াতের ১২৯ জন নেতাকর্মীকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে এ চার্জশীট দাখিল করেন। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল (সদর থানা) আদালতের জিআরও আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন আগামী ২২ সেপ্টেম্বর এ চার্জশীটের উপর আদালতে শুনানী অনুষ্ঠিত হবে। এ মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, সাধারন সম্পাদক অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারন সম্পাদ মুন্সি আলম, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারন সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি জামায়াতের ১২৯ নেতাকর্মীকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়েছে। এই মামলায় বিএনপি জামায়াতের ৮১ নেতাকর্মী জামিনে রয়েছে। পলাতক রয়েছে ৪৮ জন। উল্লেখ্য বিএনপি জামায়াতের অনির্দিষ্ট কালের হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩১ জানুয়ারী রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতিতে পেট্রোল বোমা হামলায় নিহত হয় সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্রি এলাকার পান ব্যবসায়ী গনেশ দাস নিহত ও অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়েছে বিএনপি জামায়াতের ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনকে আসামী করে ৩০২/৩৪ দ:বি: ও বিশেষ ক্ষমতা আইনেরর ১৫ (১) এ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় এ চার্জশীট দেয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...
