বুধবার, ২৫ মার্চ ২০২৬
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজাদপুরে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়। সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এদিন ভোর ৬টায় জেলার শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও শ্রমিক পতাকা উত্তোলন করা হয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকেরা কর্মবিরতি পালন করে। সকালে সংগঠনের সভাপতি মোঃ চান্দু শেখ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিসিক বাসস্ট্যান্ড থেকে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়েই শেষ হয়। পরে সেখানে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি চান্দু শেখের সভাপতিত্বে মে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাবেক পৌরমেয়র ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শ্রমিক নেতা টিপু সুলতান, কোষাধক্ষ্য মোঃ হানু প্রামানিক, কাউন্সিলর কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক মিলন শেখ, প্রচার সম্পাদক ইমরান সরকার, আব্দুল মতিন প্রমূখ। এদিকে, মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার মণিরামপুর বাজারে পথসভা করেছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বাসদের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু, আব্দুল আলীম ফকির, সাগর বসাক, ছানোয়ার হোসেন, লিয়াকত আলী, নূর ইসলাম, সোহেল রানা, আব্দুল মজিদ ও কালাম প্রামাণিক প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...