শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও ইউপি সদস্যদের সংবর্ধনা প্রদান, পরিচিতি ও মিলাদ মাহফিল, দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। হাজী মোজাম্মেল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে পোতাজিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খানকায়ে খাস মোজাদ্দেদীয়ার পরিচালক আলহাজ আফসার আলী পীর ছাহেব-শাহজাদপুরী, মিল্কভিটার সাবেক পরিচালক নজরুল ইসলাম নকির,পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আল মাহমুদ, সাধারণ সম্পাদক আনছার মেম্বার, বিপুল ভোটে পর পর দুইবার জয়ী ইউপি মেম্বর ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য শহীদ আলী,পোতাজিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স¤্রাট শাহজাহান আকন্দ,আমিন মাষ্টার, ১নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য সরোয়ার চৌধুরী প্রমূখ। ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারীসহ সকল সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসাধারণ সদস্যদের পোতাজিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ আফসার আলী পীর ছাহেব শাহজাদপুরী। উক্ত সংবর্ধনা ও পরিচিতি সভায় ইউনিয়নবাসীর উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষনীয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
