বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা ডিগ্রি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউন ডে অনুষ্ঠিত হয়েছে। পোরজনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি জাহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও আ’লীগ নেতা শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও নাজমুল হুসেইন খান, পৌরমেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) রাকিবা ইয়াসমিন, শাহজাদপুর কমিউনিটি পুলিশিংয়ের ভারপ্রাপ্ত সদস্য সচিব এএম আব্দুল আজীজ, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা, ডিআইজি অফিসের কমিউনিটি পুলিশিং অফিসার আয়নাল হক, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে জনগণ ও কমিউনিটি পুলিশিংয়ের নেতা ও সদস্যদের সহযোগীতায় শাহজাদপুর থানা পুলিশ সদা তৎপর। আইন শৃংখ্যলা রক্ষায় ও জনগণের জানমালের নিরাপত্বায় আমরা সর্বদা আপনাদের পাশে আছি, থাকবো।’ শাহজাদপুর কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমম্বয়ক থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী’র তত্বাবধানে শাহজাদপুর থানা পুলিশ অপরাধ নিমূলে ও প্রত্যাশিত পুলিশী সেবা প্রদানে জনগণকে সাথে নিয়ে একযোগে কাজ করে চলেছে। ইতিমধ্যেই শাহজাদপুরে শতভাগ যাত্রা, জুয়া, অশ্লীল নৃত্য বন্ধ করা হয়েছে। মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডও নির্মূলের পথে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড দমনে সবাইকে সতর্ক থাকার আহবান জানাই ও অপরাধ দমনে তথ্য থানা পুলিশকে প্রদানে সকলের সহযোগীতা কামনা করি।’ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ক, পুলিশ পরিদর্শক (কমিউনিটি পুলিশিং ও অপারেশন) আসলাম আলী বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে, প্রধানমন্ত্রী ঘোষিত পুলিশী সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে জনগণকে সাথে নিয়ে অপরাধ দমন ও সামাজিক গণসচেতনতা সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।’ উক্ত অনুষ্ঠানে পোরজনা, কৈজুরী, সোনাতুনীসহ কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্যসহ প্রায় ২ সহস্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...