মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
33928-e1403704295991 শাহজাদপুর সংবাদদাতা (ফরিদ আহমেদ (চঞ্চল)): গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব ১২ এক অভিযান চালিয়ে শাহজাদপুরের জুগ্নীদহ গ্রাম থেকে ৩ মাদক ব্যাবসায়িকে আটক করে। শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে উপজেলার মশিপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ খলিল প্রামানিক (৩৩), একই গ্রামের নুর মোহাম্মদের পুত্র আবু বক্কার (৩৫) ও জুগ্নীদহ গ্রমের জামাত আলীর ছেলে সাকাওয়াত হোসেন (৩৩) এর দেহ তল্লাসি করে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এদিন রাতেই আটক কৃতদের শাহজাদপুর থানায় ইয়াবা সহ সোর্পদ করা হয়। স্বানীয়দের অভিযোগ পুলিশকে মাসোহারা দিয়ে এই মাদক ব্যাবসায়ীরা এলাকায় প্রকাশ্যে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। এ ছাড়া গত বুধবার গভীর রাতে শাহজাদপুর থানা পুলিশ ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহব্বৎ আলী মুক্তা (৩০) কে গ্রেপ্তার করেছে। শাহজাদপুর থানা সুত্রে জানা যায়, ২০০৭ সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ফেন্সিডিল মামলায় শাহজাদপুর থানার মশিপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মহব্বৎ আলী মুক্তা’র ৩ বছর সাজা হয়। দীর্ঘদিন মুক্তা পলাতক থাকায় গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রেজাউল করিম ও এ এস আই শাহ সুলতানের নেতৃত্বে একদল থানা পুলিশ তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!