আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ববাসী, ভালবাসার বলে বলীয়ান হোক বিশ্বের সমস্ত নারী-পুরুষ। সর্বমানবের সম্মিলিত ভালবাসার উৎসবে মুখরিত হোক সমস্ত পৃথিবী।
'তুমি যে তুমিই, ওগো/ সেই তব ঋণ/ আমি মোর প্রেম দিয়ে/ শুধি চিরদিন।' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রেম, মমতা আর ভালবাসার ঋণ কেবল ভালোবাসা দিয়েই শোধ করতে হয়। হৃদয়ের এক অমোঘ টান, প্রগাঢ় অনুভূতির নামই ভালোবাসা। ভালোবাসার এই দুর্বার আবেগে আপ্লুত আর উচ্ছ্বসিত আজ বাংলাদেশের কোটি তরুণ হৃদয়। আজ বিশ্ব ভালোবাসা দিবস। আজ শুধু ভালোবাসার দিন। ভালবাসা পৃথিবীর সবচেয়ে বেশিবার উচ্চারিত শব্দ। 'ভালবাসা পেলে সব লণ্ডভণ্ড করে চলে যাবো/যে দিকে দু'চোখ যায়...
প্রেমদেব কিউপিড আজ প্রেমশর বাগিয়ে হৃদয়কন্দরে ঘুরে বেড়াবেন। সে অনুরাগে প্রেম-পাগল প্রেমিক-প্রেমিকারা পরান তাড়িত হয়ে বিদ্ধ হবে দেবতার বাঁকা ইশারায়। তাদের মনে লাগবে দোলা, ভালোবাসার রঙে রাঙাবে হৃদয়।ভালোবাসা দিবস কেবলই প্রেমিক-প্রেমিকার নয়। সন্তানের জন্য বাবা-মায়ের, পিতা-মাতার জন্য সন্তানের, শিক্ষকের জন্য শিক্ষার্থীদের, শিক্ষার্থীদের জন্য শিক্ষকের, অনুজের জন্য অগ্রজের অথবা অগ্রজের জন্য অনুজের, সবার জন্য সবার মমতা আর ভালোবাসা দেখানোর এই দিন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
