সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির ৪ যাত্রী।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাঁড়াদহ পুরাতন গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজির চালক শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের মোঃ দুলালের ছেলে সুজন(২৮) ও কৈজুরী ইউনিয়নের লোহিন্দা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া(৩০)। বাহাদুর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি(শিক্ষা) এর গোপনীয় সহকারী হিসাবে কর্মরত ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রোকনুজ্জামান জানান, একটি যাত্রীবাহী সিএনজি শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে উল্লাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা মাটি পরিবহনের ড্রাম ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক সুজন ও যাত্রী বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিক্সা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।####
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সম্পাদকীয়
রাজনীতিতে উত্তরাধিকার প্রথা
সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
খেলাধুলা
করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ
গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
