বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
হারুন অর রশিদ খান হাসান: গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন আরও ৭৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৭৬ জন হোম কোয়ারেন্টাইন এবং ১জনকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ন কবির এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের মধ্যে সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৯২ জন। জেলায় মোট কোয়ারেন্টোইনে রাখা হয় ২ হাজার ৭৪৭ জন ব্যাক্তিকে। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ২ হাজার ৭৪২ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইন সংখ্যা ৫ জন। এখন পর্যন্ত সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৫২ জন, এদের মধ্যে হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ জন্য এবং অন্যারা হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪৯৩ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইনে রয়েছেন ২ জন।
এদিকে জেলায় মোট ২২২ জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়। এই ২২২ জন নমুনা সংগ্রহকারীর মধ্যে ১৮২ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে ১১৫ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। এই ১১৫ জনের মধ্যে ২ জন ব্যক্তির রিপোর্টে করোনা (কোভিড-১৯ ) ভাইরাস শনাক্ত হয়েছে। এদের একজন বেলকুচি উপজেলার ও অন্যজন উল্লাপাড়া উপজেলার। সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত ২ ব্যাক্তিই নারায়ণগঞ্জ ফেরত। এছাড়া কাজিপুরে আরো ২ জন করোনা সনাক্ত হয়েছে। ৪০ জন ব্যাক্তির সংগৃহীত নমুনা রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এই নিয়ে সেখানে সিরাজগঞ্জ জেলার ১০৫ জনের টেস্টের রিপোর্ট অপেক্ষামান থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...