বুধবার, ২৫ মার্চ ২০২৬
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পরিবেশবাদি সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা ডাহুক পাখিগুলো উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে ফাঁদ বানিয়ে আজগরা এলাকায় একটি চক্র শিকারি ডাহুক দিয়ে নতুন ডাহুক শিকার করে আসছে। এজন্য ডাহুকের সামনে এক ধরনের শিস বাজানো হয়। শিস শুনে শুনে ডাহুক নিজেই ডাকাডাকি শুরু করে। এসময় অন্য ডাহুক খাঁচায় চলে আসে। পরে বিভিন্ন জায়গায় উচ্চ মুল্যে ডাহুক পাখি বিক্রি করা হয়। খবর পেয়ে এলাকার পরিবেশবাদি সংগঠনের কয়েকজন সদস্য আজগরা গ্রামে এসে চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে পাখি গুলোকে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে পরিবেশবাদি সংগঠন দি বার্ড সেফটি হাউজ চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, পাখি শিকারি সেলিম ডাহুক পাখিটাকে ৮ হাজার টাকা দিয়ে অনেক আগে কিনেছেন। খবর পেয়ে ৪টি ডাহুক পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়। এছাড়া পাখির খাঁচা ও নেট ধ্বংস করে ফেলা হয়। তবে আর কোন দিন পাখি শিকার করবেন না শর্তে মুচলেকা দিয়ে পাখি শিকারি সেলিম হোসেনকে ছেড়ে দেয় স্থানীরা। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, শুনেছি পরিবেশবাদি একটি সংগঠনের উদ্যোগে ৪টি ডাহুক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ আসেনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...