বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের কেন্দ্রস্থল। অথচ এটা নির্দেশনা কেন্দ্র হওয়ার কথা ছিল। ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ হচ্ছে দিনে কয়েক ঘণ্টা বসে টেলিভিশন দেখা ও সামাজিক মাধ্যমে লোকজনকে সমালোচনা করা বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার চলতি বছরে ডেমোক্র্যাট দলীয় ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন বক্তব্যে এ সব কথা বলেন তিনি। ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির সাক্ষাৎকার। মহামারীর কারণে এ বছরের নির্বাচন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার লোক নিহত হয়েছেন। লাখ লাখ লোক চাকরি হারিয়েছেন। আর ক্ষুদ্র ব্যবসায়ও বিপর্যয় নেমে এসেছে। বিল ক্লিনটন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। ভালো, কিন্তু আমরাই একমাত্র বড় শিল্প-অর্থনীতির দেশ, যাদের বেকারত্বের হার তিনগুণ বেড়েছে। ক্লিনটন জানান, ট্রাম্প প্রথমে বলেন যে, ভাইরাস নিয়ন্ত্রণে, শিগগিরই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যখন তা ঘটেনি, প্রতিদিন টিভি ক্যামেরার সামনে এসে তিনি কী মহান কাজ করেছেন, তা গর্বভরে বলে বেড়াচ্ছেন। কিন্তু ওই সময় বিজ্ঞানীরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অপেক্ষা করছিলেন। কনভেনশনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তার রানিং মেট হিসেবে থাকছেন ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিস। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...