শনিবার, ২১ মার্চ ২০২৬

 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 'এ' ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২টি ভেন্যুতে (ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি কলেজে) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৯০৪ জন ভর্তিচ্ছুর মধ্যে ৩৫০১ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৯.৬৮ শতাংশ।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে ৩টায় আর্কিটেকচার বিভাগে ৫৮ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।

ভর্তি পরীক্ষার্থীর সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, ছাত্র সংগঠন ও শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের  ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। নিজেস্ব ক্যাম্পাস বিহীন একটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ৩টি ইউনিটের (এ, বি, সি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পল্লী বিদ্যুৎসহ সুশীল সমাজের প্রতিনিধি, শাহজাদপুরের লোকাল পিপলস এবং স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই নিঃস্বার্থ সহযোগিতা আগামী দিনগুলোতেও চলমান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...