মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আগের বছর উন্নতি করলেও এবার সামরিক শক্তিতে গত বছরের চেয়ে পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৪৬তম। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশ ০.৭০৬৬ শক্তিসূচক নিয়ে ৪৬তম অবস্থানে রয়েছে। প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১৫তম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৫তম। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান। জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তালিকায় থাকা শীর্ষ ১০ দেশ হলো—১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮. যুক্তরাজ্য, ৯. মিশর, ১০. ব্রাজিল, ১১. তুরস্ক, ১২ ইতালি, ১৩. জার্মানি, ১৪. ইরান, ১৫. পাকিস্তান।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...