বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রাজীব রাসেল /ফারুক হাসান কাহার : দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় তুফান শেষ ( ২২) নামে আরও অজ্ঞাত এক আসামীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এদিকে, গত শুক্রবার গ্রেফতারকৃত এজাহারনামীয় অন্যতম আসামী দুলালকে গতকাল শনিবার বিজ্ঞ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ শনিবার বিকেলে শাহজাদপুর থানার ডিউটি অফিসার এএসআই আফজান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে আজ শনিবার ভোররাতে শাহজাদপুর পৌরসদরের চুনিয়াখালী পাড়াস্থ তুফানের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুফান উপজেলার দরগাপাড়া গ্রামের আব্দুল মোতালেব মন্ডলের ছেলে বলে জানা গেছে। ধৃত তুফান সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহার নামীয় আসামী না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। এ নিয়ে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ সাংবাদিক শিমুল হত্যা মামলায় আজ শনিবার পর্যন্ত পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো । মামলার এজাহার নামীয় অপর ৬ আসামী এখনও পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...