বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
এম এ হান্নান শেখঃ আজ মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শাহজাদপুর থানা পুলিশের এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল ৪টায় শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী চলে এ মহড়া। শাহজাদপুর থানায় কর্মকরত অফিসারগন মোটর সাইকেল নিয়ছে এ মহড়ায় অংশগ্রহন করে। থানা চত্ত্বর থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক ও উপজেলার তালগাছি বাঘাবাড়ী সড়ক প্রদক্ষিন করে আবার থানা চত্ত্বরে এসে শেষ হয়। শাহজাদপুর থানা পুলিশের এ মহড়া টিমে অংশগ্রহনকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা,এস আই গোলজার হোসেন,মোঃতৈয়ব,নওজেশ আলী ,এ এসআই আবুল কালাম সহ প্রমুখ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান আইন শৃঙ্খলা শুষ্ঠ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়। কেউ কোন প্রকার ভিতি সৃষ্টি করে যেন জনমনে শংকার সৃষ্টি করতে না পারে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আজকের এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়। শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা জানান আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার উ্দ্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনেকের মতে শাহজাদপুর থানার এমন মহড়ার আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...