বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির ও এমএ হান্নান : রোববার সকালে শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণ করলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নুরুজ্জামান। সিরাজগঞ্জ জেলা সদর থেকে শাহজাদপুর উপজেলায় সাব-জজ কোর্ট স্থানান্তরের বিষয়টি তদন্তের জন্য তিনি শাহজাদপুরে পরিদর্শণে আসেন। এ সময় তিনি যুগ্ন জেলা জজ ২য় আদালত ভবনের সামনে একটি আম গাছ রোপন করেন। এ সময় কোর্ট পুলিশ সদস্যদের পক্ষ থেকে বিচারপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয় । বিচারপতির এ আগমন উপলক্ষে শাহজাদপুর আইনজীবী সমিতি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শাহজাদপুর উপজেলার বিচার প্রার্থী সর্বসাধারণের সিরাজগন্জ সদরে যাতায়াতের চরম অসুবিধার কথা উল্লেখ করে মাননীয় বিচারপতিরর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত যুগ্ন জেলা জজ ২য় আদালত চালু করার দাবী তুলে ধরেন । সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রেজাউল করিম রাখালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ তোফাজ্জল হোসেন মৃধা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড হাসিবুল হক, সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ হাসিব সরকার,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া , উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক এড, শেখ আঃ হামিদ লাভলুসহ উপজেলা আইনজীবী সমিতির সকল সদস্য, সাংবাদিক ও সুধীবৃন্দ।  উল্লেখ্য, ইতিপূর্বে ওই আদালতটি সরকার বন্ধ ঘোষণার পর সিরাজগঞ্জ জেলায় মামলা জট বেড়ে যাওয়ায় তা কমাতে ২০১৩ সালে পুনরায় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর উপজেলায় দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থানান্তর করা হয়। সেই থেকে এই আদালতে কার্যক্রম চলমান রয়েছে। আগামী মঙ্গলবার আরেকজন মাননীয় বিচারপতির শাহজাদপুর কোর্ট পরিদর্শণ করার কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...