মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা জাসদ দলীয় কার্যালয়ে উপজেলা জাসদের উদ্যোগে জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন, উপজেলা জাসদের সম্মেলন এবং সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে জাসদ শাহজাদপুর উপজেলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা জাসদ সভাপতি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফির সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি'র সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা জাসদের ওই জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা কমিটির সহ-সভাপতি প্রভাষক সৈয়দা নাছিমা জামান,উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা খালেক সেলিনা, রীতা চক্রবর্তী, আব্দুস ছাত্তার,আকবর হোসেন, সাইদুল ইসলাম, মেহেদী হাসান লিটন, সৈয়দ আদিত্য জামান প্রমুখ। অনুষ্ঠিত ওই জরুরী সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত ও গৃহিত সিদ্ধান্তগুলি :- ১. আগামী ৩১ অক্টোবর ২০১৭ খ্রি. মঙ্গলবার বিকেলে দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লবের শত বর্ষ পালন উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য লাল পতাকা মিছিল অনুষ্ঠানের প্রস্তাব গৃহীত, ২.আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা ও পৌর জাসদের সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব গৃহীত, তার আগে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি পুনর্গঠন করারও প্রস্তাব নেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি, মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি অথবা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শিরীন আখতার এমপিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তাব গৃহীত, ৩.সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ব্যাপক আলোচনা, আলোচনান্তে আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে সংসদীয় এলাকা ৬৭. সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর)আসনে শাহজাদপুর উপজেলা জাসদ সভাপতি, সংগ্রামী জননেতা জনাব শফিকুজ্জামান শফিকে কেন্দ্রীয় মনোনয়ন সাপেক্ষে দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, ৪.খুব শিগগিরই একটি তারিখ নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করার প্রস্তাব গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সভা সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদ্বয়কে অনুরোধ করা, ৫.সভায় আগামী ২৮ অক্টোবর উপজেলা জাসদের প্রয়াত সাধারণ সম্পাদক গোবিন্দ চক্রবর্তীর ৪র্থ মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তাব নেয়া হয়।এদিন বিকেলে দলীয় কার্যালয়ে গোবিন্দ চক্রবর্তী ও প্রয়াত অপর সাধারণ সম্পাদক লুতফর রহমান চৌধুরী মধু স্মব্রণে স্মরণ সভা করার প্রস্তাব গৃহীত হয়েছে। এ সময় সিরাজগঞ্জ জেলা জাসদ নেতৃবৃন্দ, শাহজাদপুর উপজেলা জাসদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...