শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন এর কৈজুরী ইউনিয়নের বন্যা কবলিত গ্রাম লোহিন্দা কান্দি, জগতলা, ভাটপাড়া, গুপিয়া খালি, চরগুদি বাড়ি, ঠুটিয়া, চৌড় পাচিল ও ভার দিগুলিয়া অসহায় বন্যা কবলিত মানুষের মধ্যে ৫ মেট্রিক টন চাউল ও নগদ টাকা পানি বন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। এ দিকে শাহজাদপুরে বন্যার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছ্ে এ দিকে শাহজাদপুরে বন্যার পানি বেড়েই চলেছে সেই সাথে শাহজাদপুরে বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান জানান, ইতি মধ্যেই ১০ হাজার মানুষ পানি বন্দি ও ১০ গ্রাম তলিয়ে গেছে তিনি জানান চাহিদার তুলনায় ত্রাণ খুবই কম। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ সাংবাদিকদের জানান, পানি বন্দি মানুষের সংখ্যা বেশি একারণে যে ত্রাণ পাওয়া গেছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। অপরদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক টেলিফোনে জানান, শাহজাদপুরে বান ভাসি মানুষের মাঝে যেটুকু বরাদ্ধ পাওয়া গেছে তা আমরা বিতরণ করেছি শাহজাদপুরে আমাদের আলাদা নজর আছে আমরা পর্যায় ক্রমে প্রতিটি বান ভাসি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কোন অসহায় মানুষকেই আমরা না খেয়ে থাকতে দিবো না।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
