শাহজাদপুর সংবাদ ডট কমঃ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একন)এর সভায় ৭২০ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পগুলোর অনুমোদন দেন।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এই চারটি প্রকল্পের ব্যয়ের জন্য সরকারি তহবিল থেকে আসবে ৫৬৪ কোটি ৭০ লাখ টাকা ও বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে ১৫৬ কোটি টাকা। এই চারটি প্রকল্পের মধ্যে দুইটি নতুন এবং দুইটি সংশোধিত প্রকল্প।অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনী টেস্ট (তৃতীয় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ৪৪ কোটি ১৩ লাখ টাকা। ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১৪৬ কোটি ৭৫ লাখ টাকা। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১৭৫ কোটি ৮০ লাখ টাকা, লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ (প্রথম পর্যায়) প্রকল্প, এর ব্যয় ১৯৮ কোটি দুই লাখ টাকা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ
