দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিখ্যাত পরিবেশবিদ রোসলি। আমাজনের ভয়ংকর সাপ এনাকোন্ডার পেটে তিন ঘণ্টা কাটিয়ে সুস্থ দেহে আবার ফিরে এলেন তিনি। ভয়াবহ মজার এই অভিজ্ঞতার পুরো সময়টুকুই তিনি ভিডিও করেছেন। ভিডিওটি প্রামাণ্যচিত্র হিসেবে ডিসকভারি চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা আছে।
ব্যতিক্রমধর্মী এই ভ্রমণের জন্য রোসলি ২৫ ফুট লম্বা একটি সবুজ রঙের এনাকোণ্ডাকে বেছে নিয়েছিলেন।
এনাকোন্ডার ভয়াবহ চাপ এবং ভেতরের অন্যান্য এসিড থেকে বাঁচার জন্য রোসলি একটি বিশেষ ধরণের পোশাক পরে তার অভিযান শুরু করেন। তবে সবকিছুর আগে সাপটি যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে সেদিকে সতর্ক খেয়াল ছিলো রোসলির।
এদিকে সারা বিশ্বের প্রাণীপ্রেমীরা এই অভিযানের বিরোধিতা করেছিলো। কারণ, তাদের উদ্বেগের বিষয় হচ্ছে, রোসলির মতো একজন স্বাস্থ্যবান মানুষকে গিলতে গেলে সাপটির কষ্ট হবে।
সাপটির পেটে যেতে একটি বিশেষ ধরণের পোশাক ব্যবহার করেন রোসলি। যেটি কার্বন ফাইবার দিয়ে মোড়া। রোসলি ভিতরে যাওয়ার সময় একটি অক্সিজেন ব্যাগ, ক্যামেরা এবং যোগাযোগ স্থাপনের সমস্ত যন্ত্রাদি নিয়ে ভেতরে যান।
নিজেকে খাওয়ার ব্যাপারে এনাকোন্ডাকে প্রলুব্ধ করার জন্য রোসলি শরীরে শূকরের রক্ত মেখে নিয়ে এনাকোন্ডার সামনে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকেন। এরপর সাপটি তাকে পেঁচিয়ে ধরে এবং সোজা পেটে চালান করে দেয়। ৩ ঘণ্টা পর রোসলি বহাল তবিয়তে ফেরত আসেন। তার ভাষায় এটি ছিলো একটি অসাধারণ অভিজ্ঞতা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

