বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
5 মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর সংবাদ ডটকম :শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বেড়াকুচাটিয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের কন্যা জেসমিন খাতুনের (১২) রাত পোহালেই শুক্রবার বিয়ে। এরই মধ্যে জেসমিনের বিয়ের গায়ে হলুদসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ে বাড়ীতে বরযাত্রী আপ্যায়ন ও সাজ সজ্জার প্রস্তুতি চলছে। নগদ ৪০ হাজার টাকা ও একখানা স্বর্নালঙ্কার যৌতুকের বিনিময়ে পোরজনা গ্রামের তালেব আলীর পুত্র তাত শ্রমিক রুবেল (২২) এর সাথে এ বিয়ে ঠিক হয়েছে। জেসমিনের বিধবা মা চম্পা বেগম জানান, কন্যার ভরনপোষনের খরচ যোগানো তার পক্ষে জুলুম হয়ে পড়ায় প্রভাবশালী আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগীতায় এ বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। জেসমিনের চাচা পরিচয়দান কারী খোকন নামের এক নেতা জানান, দারিদ্রতার কারণে এ বিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে লেখালেখি ও বাড়াবাড়ি করা সাংবাদিকদের ঠিক হবে না। তিনি এ প্রতিবেদককে গালিগালাজ ও হুমকি দিয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বলেন। খবর পেয়ে বাল্যবিবাহ রোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির রুকসানা জামান কনিকা পল্লী সমাজের সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান জানান, ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী জেসমিনের বাল্য বিবাহ বন্ধের ব্যবস্থা নিতে ইতিমধ্যেই শাহজাদপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এ নির্দেশ দ্রুত বাস্তবায়ন হবে।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...