রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘটনার পর থেকে শ্বশুড়, শ্বাশুড়ী ও স্বামীসহ বাড়ির সবাই পলাতক রয়েছে। নিহত সোনিয়া খাতুন উপজেলার কৈজুরি ইউনিয়নের পাথালিয়া পাড়া গ্রামের মামুন শরীফুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের পূর্ব চর-কৈজুরি গ্রামের সৈয়দ মোল্লার মেয়ে।  সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাথালিয়া পাড়া গ্রামের সামাদ বেপারীর ছেলে শরীফুল ইসলামের সাথে পূর্ব চর-কৈজুরি গ্রামের সৈয়দ মোল্লার মেয়ে সোনিয়ার ৫ বছর প্রেমের পর দুই পরিবারের সমঝোতায় প্রায় ৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন সোনিয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এক পর্যায়ে গত শনিবার সোনিয়া বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে পরদিন রোববার গভীর রাতে সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে নিহতের ভাই হাফেজ মোঃ রেজাউল করিম অভিযোগ করেন। নিহতের স্বজনদের আরও অভিযোগ, রোববার রাতে সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে সোমবার সকালে বিভিন্ন হাসপাতালে নেয়ার নাটক করে। কোন হাসপাতালেই সোনিয়াকে নেয়া হয়নি বলে নিশ্চিত হই। পরে তারা লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...