শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও চালকসহ প্রায় ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আঃ জলিল (৪০), পিতা-লোকমান সাং –নলুয়া, বেলাল (৪৫) পিতা- জালাল, সাং উপজেলার বিলকলমি, পাবনার সুজানগরের মোস্তফা কামাল, মামুন, সাং উপজেলা কোয়াটার, আমির হামজা (১৮) পিতা- আঃ কাদের, গ্রাম সেলুুন্দা, বিল্লাল, পিতা- বাবু, সাং রুপবাটি, ইয়াসিন সরকার, পিতা- ইসমাইল সরকার, সাং শ্রীফলতলা। এরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ২৩ মার্চ সোমবার সকাল সাড়ে আটার পৌর সদরের দিলরূবা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় মেলেনি। আহতদের উদ্ধার করে ১০ জন পোতাজিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়া রংপুর গামী থ্রিষ্টার পরিবহনের মিন্টু পাবনা-ট-১১-০০৭৮ কোচ গাড়ীটি স্ট্যান্টে দাঁড়িয়ে থাকা তিনিটি সিএনজি চালিত গাড়ীকে ধাক্কা দিলে গাড়ী ৩টি ভেঙ্গে চুড়মার হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। ঘটনাস্থলে গাড়ীর চালক যাত্রী সহ আশেপাশের উপস্থিত লোকজন মারাত্নক আহত হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!


