শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
05 ডেস্কঃ শারীরিক গঠনে একটু মোটা হওয়ায় কোনো ছবিতেই পরিনীতিকে বিকিনি পরে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু যেভাবে হাওয়া বদল হচ্ছে তাতে বিকিনি না পরতে পারলে তো টেকাই যাবে না! তাই এবার নিজের শরীর ঠিক করতে আদাপানি খেয়ে নেমেছেন বলিউড তারকা পারিনীতি চোপড়া। ২০১১ সালের ‘লেডিস ভার্সেস রিকি ভাল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। যদিও একজন ইনভেস্টার ব্যাংকার হতে চেয়েছিলেন পারিনীতি । আর যে জন্য ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রিও নেন। তবে ২০০৯ সালে ভারতে এসে ইয়াশ রাজ ফিল্মসে জনসংযোগ পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অবশ্য তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। 05-1 এখন অভিনয়টাকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কিন্তু হালে টিকে থাকতে হলে যে নিজেকে একটু পাল্টাতে হবে সেটা ভালো করেই বুঝেছেন পারিনীতি। আর সে জন্যই নাকি রোগা হচ্ছেন তিনি। ইতিমধ্যেই ডায়েট চার্ট তৈরি করে ফেলেছেন। জিমে যাচ্ছেন ওজন ঝরাতে। ওজন কমানোর বিষয়ে তিনি নাকি রীতিমতো সিরিয়াস। যত দ্রুত সম্ভব বিকিনি পরে তিনি দর্শকদের চমকে দিতে চান। 05-2 এ প্রসঙ্গে পারিনীতি বলেন, ‘আমি নিশ্চিত যে, বিকিনি পরে আমাকে দেখা যাবে। কিন্তু তার জন্য সঠিক সুযোগ পাওয়া চাই। ওই পোশাকে যাতে আমাকে ভালো লাগে, তার জন্য আদর্শ শরীর তৈরি করতে আমি চেষ্টা করছি।’-ওয়েবসাইট

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে