কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ভরাচিয়া এলাকায় বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া মির্জাপুর এলাকার বরাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মিয়া হোসেন (৬০), একই উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আহম্মদ আলী (৪২) ও মঠখোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মালেম উদ্দিনের ছেলে স্বপন মিয়া (৫০)।
আহতদের মধ্যে কিরণ মিয়া (৩০) নামে একজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, লতিফা (১৯), শিরিন আক্তার (২২), ইভা (৮ মাস), হোসনে আরা (৩০), বুরহান (৩৫) ও রুবেল (২৩)। কয়েকজনকে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী জলসিড়ি পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের বরাটিয়া নামক স্থানে একটি অটোরিকশাকে চাপাদিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে বাসটি। অটো রিকসাটিও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় স্বপন নামে এক যাত্রী। পাকুন্দিয়া হাসপাতালে নেয়ার পর মারা যায় অপর দুজন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টার দিকে খাদ থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিশোরগঞ্জে হোসেনপুর সার্কেলের এএসপি আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, বাস চালককে আটক করা যায়নি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
