মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা: সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি কেনাকাটার স্থান। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগে মার্কেট খোলা নিয়ে শনিবার (০৯ মে) গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এ সিদ্ধান্ত এসেছে। ঈদের আগে মার্কটগুলো খোলা হবে না। তবে ঈদের পর যদি চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন আবারও সভা ডেকে সিদ্ধান্ত হবে মার্কেট খোলা নিয়ে। সভায় ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের আগ পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে। মার্কেটগুলো হলো নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রিন স্মরণিকা। নানা কারণে দোকান বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরমধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। দূর থেকে ক্রেতারা নিউমার্কেট আসতে পারবেন না। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যঝুঁকি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাও পুরোপুরি সম্ভব নয়। সভায় উপস্থিত ছিলেন চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন। তিনি বাংলানিউজকে বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের আগে এই মার্কেটগুলো খোলা হবে না। করোনা ভাইরাসের প্রভাব কমছে না। একজন অসুস্থ হলে দায়ভার কে নেবে। পরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসবে না। তাই ঈদের আগে দোকান খোলার মতো ঝুঁকি নিচ্ছি না। তবে সরকারের কাছে আবেদন আমাদের দোকানের শ্রমিকদের যেন ঈদের আগে সাহায্য-সহযোগিতা করে, যোগ করেন নিজাম উদ্দিন। সূত্রঃ বাংলানিউজ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...