শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির: গত কয়েকদিন হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ভাইরাস জ্বরে আবাল-বৃদ্ধ-বণিতা’র অনেকেই আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশী বলে জানা গেছে। এছাড়া ভাইরাস জ্বরের পাশাপাশি সর্দি কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। স্থানীয় পৌরসদরের বিভিন্ন ক্লিনিকে এ রোগে আক্রান্ত রোগীদের আগমন পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, গরম মৌসুমের বিদায়লগ্নে শাহজাদপুরে তাপমাত্রা ওঠা নামা করছে। দিনের বেলায় সূর্য্যরে আলোয় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবার ভোররাতে তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রার এই পরিবর্তন জনিত কারণে ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা মনে করছেন। গত এক সপ্তাহ ধরে শিশু, কিশোর, যুবক, নারী, পুরুষ ও বৃদ্ধদের অনেকেই এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রায় প্রতিদিনই এ ভাইরাস জ্বরে নতুন করে অনেকেই আক্রান্ত হওয়ায় এ রোগে আক্রান্তদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ঋতুকালের পরিবর্তনে শাহজাদপুরে সর্দি-কাশি ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপও পরিলক্ষিত হচ্ছে। পৌরসদরের বিভিন্ন ক্লিনিকে দিনভর এমনকি সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত দুর দুরন্ত থেকে রোগাক্রান্ত অনেক শিশু, কিশোর, নারী, পুরুষ ও বৃদ্ধদের চিকিৎসাসেবা নিতে দেখা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ‘ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রার তারতম্যজনিত কারণে ভাইরাস জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তবে এতে দুঃশ্চিন্তার কোন কারণ নেই। এসময় এসব রোগ থেকে সুরক্ষায় একটু বাড়তি শারীরিক পরিচর্যা নিলেই এসব সিজোনাল রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন

আন্তর্জাতিক

ট্রাম্পের কাজ টেলিভিশন দেখা ও সমালোচনা করা: বিল ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...