শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে ১ জন ইয়াবা ব্যবসায়ী, ১ জন মাদকসেবী, ১ জন হত্যা মামলার আসামী ও ১ জন চেকজালিয়াতি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামীকে থানা পুলিশ গ্রেফতার করেছে । গতকাল মঙ্গলবার রাতে এ ৫ জন কে পুলিশ গ্রেফতার করে। এরা হল, উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুটিয়া গ্রামের রজব আলী সরদারের ছেলে খোকন সরদার (৩৫)। সে দীর্ঘ দিনধরে ইয়াবা বিক্রি করে আসছিল। ১০০ পিস ইয়াবাসহ তাকে বানতিয়ার বাজার থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়া মাদক সেবনের অপরাধে শাহজাদপুর পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩৫ ) ও খোরশেদ আলীর ছেলে আব্দুল মতিন ( ২৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়া রতনকান্দি গ্রামের চাঞ্চল্যকর নৌকার মাঝি আব্দু সালাম হত্যা মামলার আসামী মামুন শেখকে (২৮ ) কে পুলিশ গ্রেফতার করে । সে উপজেলার রতন কান্দি গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে । অপর দিকে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী মাজেদ আলী (৪৫ ) কে পুলিশ গঙ্গাঁপ্রসাদ গ্রাম থেকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মোতাহার আলীর ছেলে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
