শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ আমগাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার নরিনা ইউনিয়নে বাতিয়া পূর্ব পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত নারীর নাম আয়শা খাতুন (৩০)। তাঁর স্বামীর নাম মোঃ মোস্তফা ঘটনার পর থেকে গা ঢাকা৷ দিয়ে রয়েছেন। নিহত আয়শা খাতুনের দুই বোনের ভাষ্য মতে, তাঁদের বাড়ি উপজেলার চুলধরী গ্রামে। প্রায় একদশক আগে নরিনা ইউনিয়নের জয়রামপুর গ্রামের শাহজাহানের ছেলে মোস্তফার সঙ্গে তাঁদের বোন আয়শার বিয়ে হয়। বিয়ের পর বোনের সংসারে কোনো ঝামেলা ছিল না। তবে সম্প্রতি মোস্তফা অনলাইনে জুয়া খেলায় আসক্ত হন। এর জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। জুয়া খেলায় বাধা দেন আয়শা। এতে মোস্তফা ক্ষুদ্ধ হন। এর জন্য রাতে ফরিদাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ বাড়ির পেছনে একটি আমগাছে ঝুলিয়ে রাখেন মোস্তফা। মোস্তফা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর স্বজনরা বলেন, তাঁরা ঘটনার বিষয়ে কিছু জানেন না। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...