বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : গতকাল শুক্রবার শাহজাদপুর পৌরসদরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদ কার্যালয়ে সংসদের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ছাতা প্রতীকে ২৫ ভোট পেয়ে সভাপতি ও আনিছুর রহমান মনোয়ার একক প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিন্দন্দ্বী প্রার্থী খালেক বিশ্বাস চেয়ার প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে আব্দুর রউফ শেখ হাতি প্রতীকে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিন্দন্দ্বী প্রার্থী মোঃ আফছার আলী গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ২৬ ভোট পেয়ে মোঃ আব্দুস সামাদ বিজয়ী হয়েছেন। তার প্রতিন্দন্দ্বী প্রার্থী এমএ জলিল সরকার উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৩ ভোট। ওই নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও পোলিং অফিসার বিমল কুমার কুন্ডু জানান, ‘ওই নির্বাচনে ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদসহ ৮টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, কোষাধ্যক্ষ ইলিয়াস মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক ইসহাক আলী, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছাত্তার, নির্বাহী সদস্য এক. জহুরুল ইসলাম, দ্ইু. আব্দুল হাই রমেন ও তিন. গোলাম হোসেন।’ এদিন অগ্নিবীণা সংসদ কার্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গনণা শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। মোট ৫০ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জানা গেছে, ১৯৬৯ সালে তৎকালীন ছাত্রনেতা, শাহজাদপুর কলেজ ছাত্র সংসদের জিএস, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহিদুজ্জামান হেলাল কিশোর সংগঠন হিসেবে অগ্নিবীণা সংসদ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...