বুধবার, ২৫ মার্চ ২০২৬

রায়গঞ্জে  আবাদি জমির দখল নিয়ে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলা সহ ১১ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ঘুড়কা ইউপির শ্যামনাই মুরারীপুর মৌজার প্রায় ৩৮ শতক  আবাদি জমি সিরাজগঞ্জের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করে। মামলায় ডিগ্রীধার পাষান গংদের এ্যাডভোকেটের মাধ্যমে কমিশন দিয়ে উক্ত জমিতে লাল কাপড়ের বাশগাড়ী করে দখল বুঝে দেয়।  ওই জমিতে পাষান আলী গংরা আমন ধানের চারা লাগায়।  গতকাল শনিবার সকাল সাড়ে এগারো টার সময় প্রতিপক্ষ বংঙ্ক তালুকদার তার ভাড়াটিয়া লোকজন দিয়ে এ জমিতে দখল নিতে যায়। এ সময় পাষান আলীর লোকজন বাধা দিতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের মহিলা সহ ১১ জন আহত হয়। আহতরা হলো বোরহান আলী (৬৫)  রিনা খাতুন (২৫) ফরিদা পারভীন ( ২০) আব্দুল হাকিম (২০)  ছোরহাফ আলী (৪২) ফরিদুল ইসলাম (৩২)  ও সামছুল ইসলাম (৩০)  মোক্তার হোসেন (৩৬) মুনছুর আলী (৩২) হাফিজ (৩৫) ও মজিদ হোসেন (৩০) প্রমুখ। গ্রামবাসী আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে বোরহান, মোক্তার ও রিনার অবস্থা আশংকা জনক। খবর পেয়ে সলংগা থানা পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে  সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মোঃ মোতাহার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।  #CN

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...