রবিবার, ২২ মার্চ ২০২৬
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : করোনা ভাইরাসের ক্রান্তিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে রাতের আঁধারে শাহজাদপুর উপজেলার শতশত আসহায় মানুষের পাশে দাঁড়ালেন শাহজাদপুরের দুই জনদরদী নেতা। গতকাল বুধবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর পৌর এলাকার ১, ২, ও ৭, ৮ নং ওয়ার্ড এবং প্রত্যন্ত অঞ্চল গালা ও সোনাতুনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে-গঞ্জে বাড়ি-বাড়ি ঘুরে অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজাদপুরের জনদরদী নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও তরুণ সমাজের অহংকার রাজীব শেখ। উপজেলার গরিব মানুষদের জন্য পর্যায়ক্রমে ব্যক্তিগত উগ্যোগের এই সহযোগীতা অব্যাহত থাকবে। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এ ত্রাণ বিতরণ কালে অন্যানের মধ্যে শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু শামীম সূর্য, নুরূল ইসলাম, হাবিবুল্লাহসহ দলীয় নেতাকর্মী অংশ নেন। ত্রাণ পেয়ে পৌর এলাকার ২ নং ওয়ার্ড রূপপুর নতুন পাড়া মহল্লার বিধবা মিনা (৪৫), সেরাজ সরদার (৭০), আমজাদ হোসেন (৮৫), হারান (৬০) সহ উপজেলার বেশ কয়েকজন অসহায় দুঃস্থরা আবেগøাপুত হয়ে পড়েন এবং উদ্যোক্তাদের জন্য দোয়া করেন। সেইসাথে লোক চক্ষুর আড়ালে রাতের আঁধারে তাদের ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তুলে তাদের মতো অসহায়দের হাতে ত্রাণ তুলে দেয়ায় তারা আল্লাহপাকের নিকট শুকরিয়া আদায় করে বলেন, ‘আমাদের কথা কেউ মনে রাখে না। যাক! তাও যে লাবলু ভাই রাজীব ভাই আমাদের কথা মনে রেখেছেন।’ এদিকে, এ বিষয়ে শাহজাদপুরের জননন্দিত নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘করোনা ভাইরাসের ক্রান্তিকালে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ‘সামাজিক দুরত্ব’ বজায় রেখে এলাকার দুঃখী মানুষের হাতে রাতের আঁধারে গোপনীয়তা বজায় রেখে সাধ্যমতো কিছু তুলে দেয়ার চেষ্টা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও তরুণ সমাজের অহংকার রাজীব শেখ বলেন, ‘করোনা ভাইরাসের ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে যেভাবে জনসমাগম করে ত্রাণ দেয়া হচ্ছে, যেটা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য মারাত্বক ঝূঁকি বহন করে। বর্তমানে এলাকার অনেকেই অসহায়, বিপদগ্রস্থ্য কিন্তু ভিক্ষুক নয়। অন্ততঃ চলমান ক্রান্তিকালে ওইসব দুঃখী মানুষকে নিয়ে ফটোসেশনের রাজনীতি পরিহার করে তাদের গোপনে পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানাই।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...