রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

ঘটনার দুই বছর পর বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে বিএনপির এক নেতা বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানির আদালতে মামলার আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন বলে জানান আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম।

মামলার বাদী উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফল তলা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো: শাহাদৎ হোসেন। তিনি উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত)।

আসামিরা হলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম, ছোট ভাই একই আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।

বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. হোসাইন সহিদ সোহরায়ারদী বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার বাদী মো: শাহাদৎ হোসেন জানান, ২০২২ সালের ২৫ জুন শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩  হাজার টাকা দিয়ে তিনি অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করা অবস্থায় ২০২২ সালের ২৬ জুন নামিক আসামীরা বাঁধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে নামিক অসামীরা আমাকে ধরে নিয়ে মারপিট করে ও হত্যার হুমকি দেয়। পরে ওই বালু আসামিরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিক্রি করেন। ফলে আমার ২ কোটি  ২৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতোদিন পর আদালতে মামলা করেছি বলেন তিনি।

এ বিষয়ে জানতে আসামী সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, এমপি চয়ন ইসলাম ও মো: টিপুর মোবাইল ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

জাতীয়

শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...