রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
একই দিনে এক বিয়ে করে দ্বিতীয় বিয়ের করার উদ্দেশ্যে বরযাত্রী নিয়ে খুলনায় গেল যুবক। শুনতে আজব মনে হলেও সোমবার (১৭মে) এ রকমই ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে।   জানা যায়, সোমবার (১৭মে) শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার পাড়ার মোঃ হাকিমের ছেলে শরিফুল ইসলাম রায়হানের(২৫) সাথে খুলনা জেলার একটি মেয়ের বিয়ের দিন ঠিক ছিল। নব বধুকে বরন করে নেওয়ার সকল আয়োজন সম্পন্ন করে ফেলেছিল বড় পক্ষ।   বিপত্তি বাধে গতকাল রবিবার(১৬মে) রাত আনুমানিক ১০টায়, হাকিমের ছেলের রায়হানের সাথে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা(২৪)। রাতভর চলে দেন দরবার, কিন্তু মেয়েটি রায়হানের বাড়ি থেকে না গিয়ে বিয়ের দাবিতে অটল থাকে। অবস্থানরত প্রেমিকা(২৪) পার্শ্ববর্তী জামিরতা ব্যাপারী পাড়ার মোঃ রমজান শেখ এর মেয়ে।   সরেজমিনে গেলে মেয়েটি জানায়, ঢাকার যাত্রাবাড়িতে নারায়নগঞ্জ মেডিকেল এসোসিয়েশনে দুজন একসাথে কাজ করার ফলে ১ বছর পূর্বে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ৮ ফেব্রুয়ারী খাগড়াছড়ি বেড়াতে গিয়ে রায়হান বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। খাগড়াছড়ি থেকে ফিরে সে বাড়িতে চলে আসে, মোবাইলে কথা হলে সে বলে দ্রুত ফিরে এসে আমাকে বিয়ে করবে। পরে আমি লোকমুখে জানতে পারি যে আজ সোমবার খুলনার একটি মেয়ের সাথে তার বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে। আমি আসার পর রায়হান আমাকে অস্বীকার করে। পরে স্থানীয় ৪নং ইউপি সদস্য আমার কাছ থেকে জোড়পূর্বক একটি কাগজে স্বাক্ষর নিয়েছে।   পরে সোমবার দুপুরে সকল জলপনা কল্পনার অবসান ঘটিয়ে ঐ গ্রামের একটি বাড়িতে গোপনে স্থানীয় কাজী মোঃ রিপনকে ডেকে রায়হান ও অবস্থানরত মেয়েটির বিয়ের কাজ সম্পন্ন করা হয়, এবং তার কিছুক্ষণ পরেই বড়যাত্রী সহ রায়হান আরেকটি বিয়ে করার উদ্দেশ্যে বরযাত্রী সহ কয়েকটি হাইস মাইক্রোবাসে খুলনার উদ্দেশ্যে রওনা হয়।   এই বিষয়ে শাহজাদপুর থানার পোরজনা ইউনিয়নের বিট অফিসার এসআই আসাদুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...