বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে সাকিব আছেন ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার তালিকায়। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এবারই প্রথম র‍্যাংকিং টেবিল হালনাগাদ করল আইসিসি। অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে শীর্ষে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে থাকলেও টেস্টে সাকিব আছেন চতুর্থ স্থানে। নিষেধাজ্ঞার আগে সাকিব ছিলেন টেস্টের তৃতীয় সেরা অলরাউন্ডার। বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। নিষেধাজ্ঞার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৯৭। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন বেন স্টোকস। সাকিবের উপরে আছেন জেসন হোল্ডার ও রবীন্দ্র জাদেজাও। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে যথারীতি স্টিভ স্মিথ। শীর্ষ পাঁচে এক ধাপ করে অবনমন হয়েছে বিরাট কোহলি ও মার্নাস লাবুশানের। বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে থাকা স্টুয়ার্ট ব্রড এক ধাপ পিছিয়ে নেমেছেন তৃতীয় স্থানে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...