শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে সদর উপজেলায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। হটলাইন নম্বর ব্যবহার করে শুধু করোনা আক্রান্ত রোগীই নন, সাধারণ রোগীরাও এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পাবেন। এদিকে করোনায় আক্রান্ত কোন রোগীর মৃত্যু হলে সেই মরদেহ পরিবহণের জন্য জেলা যুবলীগের প্রস্তুতি রয়েছে। সনি বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ও কেন্দ্রীয় যুবলীগের অনুপ্রেরণায় স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনাতে প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা যুবলীগ। এছাড়াও করোনা আক্রান্তদের জন্য বিভিন্ন ধরনের সেবা কর্মসূচি চালু রয়েছে। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির পরিবার চাইলে পাবনা জেলা যুবলীগের পক্ষ থেকে তার দাফন সম্পন্ন করে দেওয়া হবে। শুধুমাত্র আমাদের জানাতে হবে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...