মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Manob-pachar1বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন এর ভেন্নাগাছী গ্রাম মানব পাচার চক্রের অভয়ারন্য হিসাবে গড়ে উঠেছে। ভেন্নাগাছী গ্রামে কোন দুর্ঘটনা বা আসামী ধরতে গেলেও প্রশাসন সহজে ধরতে পারে না। উক্ত গ্রামটি বেলকুচি উপজেলা হতে প্রায় ৭-৮ কিলোমিটার দুরে অবস্থিত। উক্ত গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, ৪জন দালাল এর একটি সংঘবদ্ধ দল গড়ে উঠেছে। দালাল দৌরাত্ব্য অনেকটাই বেশী এবং প্রভাবশালী। স্থানীয় ও এলাকা সুত্রে জানা যায়, এরা বিগত ৪ বৎসর যাবত মানব পাচার করে আসছে। প্রথমে এরা বিমানের মাধ্যমে ৩ মাসের ভিসা নিয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া মানব পাচার করত। বর্তমানে তা আর না করে ট্রলার যোগে মানব পাচার করে আসছে। ৪ জন দালাল মানব পাচার করে প্রচুর অর্থশালী ও বৃত্তবান হয়েছে। এদের হুমকি ধামকিতে এলাকার বেশ কিছু নিরীহ ব্যক্তি কথা বলতে পারে না। এরা হলেন, ভেন্নাগাছী গ্রামের শাহজাহান আলীর পুত্র বাবু, হযরত আলীর পুত্র আবু সামা, গোলাম মোস্তফার পুত্র খোকন, ছানোয়ার ফকিরের পুত্র আসান ফকির। ৪জন দালালের চক্রে পড়ে উক্ত গ্রামের ৩জন ব্যক্তি ট্রলার যোগে ৩ মাস পুর্বে ভেন্না গাছী গ্রামের বাশার এর পুত্র জাহাঙ্গীর, লালচাঁন এর পুত্র রফিক, আব্দুল মালেক এর পুত্র মিলন এদের বর্তমানে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ৩ ব্যক্তির পরিবার এদের নামে মামলা দায়ের করতেও সাহস পাচ্ছে না। জাহাঙ্গীর, রফিক, মিলন এর পরিবার এখন পুরো অসহায় হিসাবে ছেলের ফোন বা বাড়িতে ফিরে আসায় দিন গুনছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...