শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
500x350_3da758eec1586e7e1537d5f047fa58f4_bilgats মোবাইল ফোনের মাধ্যম ব্যাংকিং সেবা দিয়ে বাংলাদেশ ‘দৃষ্টান্ত’ স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন মাইক্রোসফট রূপকার বিল গেটস। তিনি বলেছেন, “বিশ্বে ধনীরাই কেবল ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। তারা মোটা অর্থের ঋণ, ইন্স্যুরেন্সের সুবিধাসহ অন্য সব সেবা নিচ্ছেন। অপরদিকে গরীবেরা ব্যাংকিং সেবা থেকে অনেক দূরে। এমন পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে বিশেষ করে মোবাইল ফোন বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখছে। এসব উদ্যোগ প্রশংসার দাবিদার।” বোস্টনে ব্যাংকিং খাত বিষয়ক এক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় গেটস বাংলাদেশে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিকাশের প্রশংসা করে বিল গেটস এসব কথা বলেন। মোবাইল ফোনের মাধ্যম ব্যাংকিং সেবা দেয়াকে দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে এই অনুষ্ঠানে গেটস বলেন, “বিকাশের কার্যক্রম শুরুর পর এখন বাংলাদেশের এক কোটি ৩০ লাখ মানুষ অর্থ স্থানান্তর, কেনাকাটা করে বিল পরিশোধের মতো আর্থিক সেবা গ্রহণ করছে।” বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের প্রসারের প্রসঙ্গ টেনে মাইক্রোসফট রূপকার বলেন, “২০১০ সালে মোবাইল ব্যাংকিং শুরুর পর থেকে একজন এ সেবা গ্রহীতার সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। ১৯টি ব্যাংক এ সেবা চালু করেছে।’’ শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের প্রকল্প বিকাশে বিনিয়োগ করেছে বিল গেটস এর দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। “বিশ্বে ধনীরাই কেবল ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। তারা মোটা অর্থের ঋণ, ইন্স্যুরেন্সের সুবিধাসহ অন্য সব সেবা নিচ্ছেন। অপরদিকে গরীবেরা ব্যাংকিং সেবা থেকে অনেক দূরে’’ বলে মন্তব্য করেন বিল গেটস। এসব গরীবদের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে ‘বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন’ বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান মাইক্রোসফটের সাবেক প্রধান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”