বুধবার, ২৫ মার্চ ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, এ গ্রামের কারিমূল্লাহ নামের এক কৃষকের একটি গাভী ২২ দিন আগে একটি বকন বাছুর প্রসব করে। বাছুরটি জন্মের পরদিন থেকেই দুধ দেয়া শুরু করেছে। ফলে বাছুরটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে কারিমুল্লাহর বাড়িতে ভিড় জমাচ্ছে। এ বাছুরের মালিক কারিমূল্লাহ জানান, প্রতিবেশি একজনের পরামর্শে প্রথম একবার দুধ দোহন করা হয়। সেই থেকে বাছুরটি প্রতিদিন প্রায় হাফ লিটার করে দুধ দিচ্ছে। তিনি আরো বলেন, এখন বাছুরটি শুয়ে থাকলেও বাট দিয়ে দুধ বের হচ্ছে। তিনি জানান,পশু চিকিৎসকের পরামর্শে এখন আর বেশি দুধ দোহন করা হচ্ছেনা। বড়হর স্কুলের শিক্ষক মোজাম্মেল হক, অলিপুর গ্রামের কায়েম সরকার, সড়াতৈল গ্রামের চাঁনমিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে এমনটি আর কখনো দেখিনি। তারা আরো বলেন, আল্লাহর এই অশেষ কুদরত দেখতে বহুদূরের মানুষজনও এসে এ বাড়িতে ভিড় জমাচ্ছে। ফলে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...