বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুর মণিরামপুর মহল্লার বাড়ির পেছনের ডোবা থেকে আজ মঙ্গলবার সকালে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পাইপগান উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ । এদিন সকাল ৭টার দিকে মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টুকে কড়া পুলিশ প্রহরায় তাদের বাড়িতে আনা হয়। পরে মিন্টুর স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে পুলিশ এ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মেয়র মিরুর ভাই মিন্টুর বিরুদ্ধে (১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারায়) একটি মামলা দায়ের করেছে। এদিকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে পৌর মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক হাসিবুল হক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজ মঙ্গলবার জানান, ‘শিমুল হত্যা মামলার অন্যতম আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুর ভাই হাবিবুল হক মিন্টুর স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে মেয়র মিরুর মণিরামপুর মহল্লাস্থ বাড়ির পেছনের ডোবা থেকে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মিন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।’ উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বিকেলে পৌর মেয়র হালিমুল হক মিরু তার শর্টগান থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...