নিজস্ব প্রতিনিধিঃ আজ রোববার ভোর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ওয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানি থেকে ট্যাঙ্কলরি শ্রমিকরা জ্বালানী তেল উত্তোলন ও সরবরাহ শুরু করেছে। ফলে উত্তর ও পূর্বাঞ্চলের ১৯ জেলায় জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। গতকাল শনিবার থেকে সিরাজগঞ্জ জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন ড্রাইভার-হেল্পার হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু করে। এতে উত্তর ও পূর্বাঞ্চলের ১৯ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এসব জেলায় ডিজেল সহ সব ধরনের জ্বালানী তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এ কারনে উত্তর ও পূর্বাঞ্চলের ১৯ জেলায় ডিজেল সহ জ্বালানী তেলের জন্য হাহাকার পরে যায় এবং চলতি সেচ মৌসুমে ইরি-বোরো আবাদ হুমকির মুখে পরে। জেলাগুলো হলো, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর। এদিন রাতে বাঘাবাড়ী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রশাসনের সাথে ট্যাঙ্কলরি শ্রমিকদের সাথে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ২ ঘন্টা ব্যাপী এ বৈঠক শেষে শ্রমিকরা আগামী এক সপ্তাহের জন্য অনির্দিষ্টকালের এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এ বৈঠকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে এ ডি এম শামীম আলম ও সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার বিমান দাস সহ শাহজাদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, বাঘাবাড়ী ওয়েল ডিপোর ইনচার্জ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রমজান আলী ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দর উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রশাসনের সাথে শ্রমিক নেতৃবৃন্দর সমঝোতা হওয়ায় এবং প্রশাসনের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে নিহত রংপুরে নিহত ড্রাইভার-হেল্পার হত্যার আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে ট্যাঙ্কলরি শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। ফলে উত্তর ও পূর্বাঞ্চলের ১৯ জেলায় জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক হয়। রোববার সকালে বাঘাবাড়ী ওয়েল ডিপো এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই শ্রমিকরা ট্যাঙ্কলরিতে জ্বালানী তেল লোড দিয়ে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে যাত্রা শুরু করেছে। ফলে বাঘাবাড়ী ডিপো এলাকা আবারো কর্ম চঞ্চল হয়ে পড়েছে। উল্লেখ্য, গত ২২ মার্চ মঙ্গলবার রাতে নুনদহ গ্রামের ট্রাক চালক কোরাইশ খাঁন, মাদলা গ্রামের হেল্পার রমজান আলী দিনাজপুরের পুলহাট থেকে উত্তরা ট্রান্সপোর্টের ৭২০ বস্তায় ৩৬ মেট্টিক টন চাল নিয়ে নগরবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। চাল বোঝাই ট্রাকটি রাত ১১ টার দিকে রংপুরের তাজহাটের শাহাদৎ মোড় এলাকার কোল্ড স্টোরের কবরস্থানের কাছে এসে পৌছালে অস্ত্রধারী দূর্বৃত্তরা ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে ড্রাইভার-হেল্পার কে জিম্মি করে চাল লুট করতে থাকে এ সময় তারা বাধা দিলে তাদেরকে শ্বাসরোধ করে হত্যার পর ট্রাকের মধ্যেই কাথা দিয়ে ঢেকে রেখে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার ২২ দিনেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুদ্ধ শ্রমিকরা অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
শিক্ষাঙ্গন
ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী
করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...
শাহজাদপুর
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...
অপরাধ
শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...
