কিছু মানুষ স্বাবলম্বী হওয়ার পরও মিথ্যা তথ্য দিয়ে সরকারি ত্রাণ সহায়তার জন্য কল করে বিভ্রান্তিতে ফেলার অনৈতিক চেষ্টা করছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
গেল এক মে শুক্রবার কয়েক জন ৩৩৩ নম্বরে কল করে সরকারি ত্রাণসামগ্রী চাইলে কলারদের বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে ত্রাণ প্রাপ্তিতে অযোগ্য প্রমাণিত হলে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদাই নগর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত সাইফুল মণ্ডলের ছেলে গোলাম রাব্বী (২৩), তিনি কাজিপুরের বীর শুভগাছাতে শ্বশুর সাইফুল ইসলামের বাড়িতে এসেছিলেন এবং চাচা শ্বশুরের ফোন থেকে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ত্রাণ চেয়েছিলেন, শুভগাছা গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২১), বীর শুভগাছা গ্রামের মৃত দেলশাদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), মনসুর নগর ইউনিয়নের শালগ্রামের মোকবুল হোসেনের ছেলে ফরিদ (৩০) তিনি প্রকৃতপক্ষে খাসরাজবাড়ী ইউনিয়নের ভোটার পৌর এলাকার বেড়ীপোটল গ্রামের মৃত মোসলিম উদ্দিনের ছেলে প্রতিবন্ধী তমেজ উদ্দিন (৪৫)। পরে গ্রেপ্তারকৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
