সোমবার, ৩০ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এসময় সরকারি চাউল ঘরে রাখার দায়ে লিলি বেগম ও দুলালী বেগম নামে দুই নারীকেও আটক করা হয়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ রবিবার রাত ৮টার সময় উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার মোল্লার বাড়ীতে সরকারি ন্যায্য মূল্যের ৪২০ কেজি চাউল এলাকাবাসী আটক করে শাহজাদপুর থানায় খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাউল উদ্ধার করে।
চাউল ডিলার আলাউদ্দিন গতকাল রবিবার দুপুরে আমার অবর্তমানে জোরপূর্বক রেখে গেছে
খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বক্কার মোল্লা জানান, উদ্ধারকৃত চাউল ডিলার আলাউদ্দিন গতকাল রবিবার দুপুরে আমার অবর্তমানে জোরপূর্বক রেখে গেছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ডিলার আলাউদ্দিনসহ বক্কার মোল্লার মেয়ে ও পুত্রবধু লিলি বেগম এবং দুলালী বেগমকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।
আরো খবর ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ শাহজাদপুরে ত্রাণের দাবীতে লকডাউন ভেঙ্গে রাজপথে অসহায়দের বিক্ষোভ

সম্পর্কিত সংবাদ

সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!

খেলাধুলা

সাকিবভক্ত কোরিয়ান তরুণের সততা!

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

খেলাধুলা

ফুটবলের সাফল্যে আঁখি পাচ্ছে ৫ শতক জমি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়...

হেরোইনসহ গ্রেপ্তার হয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

খেলাধুলা

হেরোইনসহ গ্রেপ্তার হয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

দেড় বছর আগে ২০১৮ সালে মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত্র ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয়েছিল তার। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে অভিষ...