রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
45 দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সবচেয়ে বড় তারকা কে? দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও ভারতের মতো দেশগুলো থেকে অনেক অ্যাথলেটই অংশ নেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে বাংলাদেশের সাকিব আল হাসানই ছিলেন গেমসের মধ্যমণি। গেমস ভিলেজে মাত্র এক সপ্তাহ ছিলেন সাকিব। কিন্তু এক সপ্তাহেই সবার মন জয় করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অটোগ্রাফ দেওয়া, ছবি তোলা থেকে শুরু করে সবাইকে খুশি করেন সাকিব। গেমস ভিলেজে সাকিবের আশপাশে থাকার সুযোগ পেতেন স্বেচ্ছাসেবকেরা। সেই সুবাদে দক্ষিণ কোরিয়ার এক তরুণ সাকিবের কাছে একটা আবদারও করতে পেরেছিলেন। স্মারক হিসেবে বাংলাদেশি অলরাউন্ডারের ট্র্যাকস্যুটের জ্যাকেটটা চেয়েছিলেন সেই স্বেচ্ছাসেবক। সাকিব তার আবদার পূরণও করেন। হংকংকে হারানোর পর সাকিব তার জ্যাকেটটি দিয়ে দেন। কিন্তু হোটেলে ফেরার সময় সাকিবের মনে পড়ে যে, জ্যাকেটের পকেটে তার মানিব্যাগ রাখা ছিল। ম্যানিব্যাগসহ জ্যাকেটটি সেই স্বেচ্ছাসেবককে দিয়ে দেন সাকিব। বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তা আমিনুল ইসলামকে জানান সাকিব। এরপর শুরু হয় সেই স্বেচ্ছাসেবককে খুঁজে পাওয়ার লড়াই। কিন্তু হাজার চেষ্টা করেও পুলিশ তাকে খুঁজে পায়নি। হতাশ হয়ে যায় আয়োজকরা। এর পরই নায়ক বনে যান সেই স্বেচ্ছাসেবক। মানিব্যাগ ফিরিয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট দলের টিম হোটেলের সামনে হাজির হন ওই তরুণ। মোটা অঙ্কের অর্থ পেয়েও সাকিবের মানিব্যাগ ফিরিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেন দক্ষিণ কোরিয়ার ওই তরুণ।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...