বুধবার, ২৫ মার্চ ২০২৬
তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে সোনতলা ব্রীজ সংলগ্ন পাইকপাড়া মডেল একাডেমি ও টেকনিক্যাল কলেজ (প্রস্তাবিত) চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মচোন করেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান এড. মারুফ বিন হাবীব। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, বইটির আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী লেখা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশিল সমাজের অনেকের লেখা ছোট গল্প, কবিতা, সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। বইটির নামমাত্র মুল্য নির্ধারণ করা হয়েছে যার সিংহভাগ অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার করা হবে। ক্রেতারা আমাদের অফিসে আসলে বইটি সংগ্রহ করতে পারবে। প্রতিবছর পহেলা বৈশাখে বইটির নতুন সংখ্যা বের করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।