মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা শাহ্জাদপুরে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে গো চারনভূমি তলিয়ে থাকায় কাঁচা ঘাস সংগ্রহ করতে পারছেন না খামারিরা। দেশের বৃহৎ সমবায়ভিত্তিক রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাকে ঘিরে শাহ্জাদপুরে রয়েছে শত শত দুগ্ধ খামার। এসব খামারে প্রতিদিন প্রায় দু লাখ লিটার দুধ উৎপাদিত হয়।
চলতি বছর তিন ধাপে বন্যার পানি বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরে সবুজ ঘাস তলিয়ে আছে পানির নীচে। এতে চরম সংকট দেখা দিয়েছে গো খাদ্যের। খামারিরা বলছেন শুকনো খড় ও প্যাকেটজাত খাবার খাওয়ানোর কারণে কমে গেছে দুধ উৎপাদন। দীর্ঘদিন খামারে পানি আটকে থাকায় পশুর শরীরে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় পশুগুলোকে সঠিক সময়ে চিকিৎসা দেয়াও সম্ভব হচ্ছে না। বর্ষাকালে এ ধরনের পরিস্থিতিতে গো খাদ্যের জন্য সরকারি বরাদ্দের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্রাণি সম্পদ বিভাগ। শাহ্জাদপুর উপজেলায় অন্তত ৫০ হাজার গবাদি পশু তিনমাস ধরে বন্যায় আটকে আছে খামারে।
  সূত্রঃ www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী

শিক্ষাঙ্গন

ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী

করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...

সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

অপরাধ

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...