চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে মহাসড়কে সংস্কার কাজ শুরু হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জেলার চারটি মহাসড়কে থেমে থেমে যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মহাসড়কের কাজের কারনেই সকাল থেকেই থেমে থেমে চলছে এ যানজট। দুপুরের দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও হাটিকুমরুল-বনপাড়া, হাটিকুমরুল-উল্লাপাড়া ও হাটিকুমরুল-বগুড়া মহাসড়কেও থেমে থেমে চলে যানজট। ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ও মাঝে মধ্যে কচ্ছপ গতিতে চলাচল করছে। এতে যাত্রীদের দুর্ভোগের যেন অন্ত নেই।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি.এম এমদাদুল হক জানান, টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হয়েছিল। বুধবার সকাল থেকে ওইসব খানা-খন্দকের সংস্কার কাজ শুরু হলে মহাসড়কের একটি সাইট বন্ধ করে দেওয়া হয়। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজ এলাকা থেকে যানজট শুরু হলেও পর্যায়ক্রমে জেলার চারটি মহাসড়কেই তা ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর গোলাম কিবরিয়া জানান, রাস্তার কাজ কিছু সময় বন্ধ রাখলে যানজট কমে আসবে। মহাসড়কের কাজ ঈদের পূর্বেই শেষ হয়ে যাবে। তখন আর এ ধরনের যানজট সৃষ্টি হবে না। যাত্রীরা ভালোভাবেই গন্তব্য স্থলে পৌছাতে পারবে।
সম্পর্কিত সংবাদ
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
আইন-আদালত
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...
শাহজাদপুরে ৮ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক জেলাপরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তুর স্থাপন
শিক্ষাবিদ প্রফেসর মনোহর আলী (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৮ই মে) বিকেলে রাজধানী ঢাকা... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...
শিল্প ও সাহিত্য
শিক্ষাবিদ প্রফেসর মনোহর আলী আর নেই
শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড
