ডেস্ক নিউজঃ মধুমাসের বাহারী, রকমারী ফল এখন শাহজাদপুরসহ উত্তর জনপদের হাটবাজারে ভরপুর। হরেক রকমের এসব ফল লোভনীয় ও আকর্ষণীয় হলেও তা জনস্বাস্থ্যের জন্য বর্তমানে মারাত্বক হুমকির কারন হয়ে দাড়িয়েছিল বিগত বছর গুলোতে। রসে টইটুম্বুর এসব ফলমূল খেয়ে উত্তরাঞ্চলবাসী আক্রান্ত হয়ে নানা জটিল রোগে। এ অঞ্চলে ফরমালিন ফলমূল বিরোধী অভিযান চালিয়ে শত শত মন ফলমূল ধ্বংশ করা হলেও বিষাক্ত ফলের কালো আগ্রাসন রোধ করা সম্ভব হচ্ছে না। অনেকে অজ্ঞতায়, আবার অনেকে জেনে, শুনে, বুঝেই বিষাক্ত মাত্রাতিরিক্ত ফরমালিন মিশ্রিত এসব ফলমূল ক্রয় করে খাচ্ছেন। বিজ্ঞ মহলের মতে, ‘বিভিন্ন রকমের ফলের নামে যে বিষাক্ত খাবার উত্তরাঞ্চলেরর হাটবাজারে বিক্রি হচ্ছে তা বিক্রি রোধ করতে হবে। আর তা করা না হলে আমজনতা দিনের পর দিন আরও জটিল থেকে জটিলতর রোগে আক্রান্ত হতেই থাকবে। প্রসাশনের কঠোর নজরদারি মধ্যে কপিতয় ব্যাক্তি এই ফরমালিনের ব্যবসা করে যাচ্ছে ।
জানা গেছে, শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার হাটবাজারের ফলমূলের দোকানে লিচু, আম, কাঁঠাল, আপেল, মাল্টা, আঙ্গুর, কলা, জাম, ও পেঁপেসহ নানা দেশী বিদেশী মাত্রাতিরিক্ত ফরমালিনযুক্ত ফলমূলে ভরপুর। এসব ফরমালিনযুক্ত ফলমূল বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। স্বল্প সময়েই পচনশীল বিভিন্ন ধরনের ফলমূলে মেশানো হচ্ছে ফরমালিন ও কার্বাইডসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল যা খাওয়ার ফলে এ অঞ্চলের মানুষকে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে ফলমূলে বিষাক্ত পদার্থ মিশ্রণ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। মুনাফালোভী অসাধু ফল ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ফলমূলের বাজার বিষাক্ত হয়ে পড়লেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ছাড়া দৃষ্টান্তমূলক কোন শাস্তির বিধান না থাকায় তারা তাদের এসব অপকর্ম দোর্দন্ড প্রতাপের সাথে চালিয়ে যাচ্ছে।‘খাদ্যে ভেজাল’-বর্তমানে এ অঞ্চলবাসীর কাছে মহাসমালোচিত একটি বিষয়।পত্র পত্রিকায় মাঝে মধ্যেই খবর পাওয়া যাচ্ছে-বিভিন্ন স্থানে বিপুল পরিমান ভেজাল ফল ধ্বংশ। একদিন অভিযান পরিচালনা করলেও পরের দিন ‘যে লাউ সেই কদু’ -এমন অবস্থাপরিলক্ষিত হচ্ছে।সিরাজগঞ্জ, পাবনা, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাও, পঞ্চগড়, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া, নাটোর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সর্বত্র বর্তমানে বিষাক্ত কার্বাইড ও মাত্রাতিরিক্ত ফরমালিন মিশ্রিত ভেজাল ফলমূলে বাজার সয়লাব হয়ে গেছে। এসব ক্ষতিকারক রাসায়নিক নানা বিষাক্ত পদার্থ মিশ্রিত ফলমূল খেয়ে এ অঞ্চলের অসংখ্য মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাদের জীবন ও ভবিষ্যত বিপন্ন হতে চলেছে। ফল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, জাতীয় ফল কাঠালে শিক মেরে শিকের সাথে কেমিক্যাল মিশিয়ে পাকানো হচ্ছে। ট্রাক ট্রাক কাঁচা কলা রাতের আধারে নামানো হচ্ছে। সেসব কলা কেমিক্যালের মধ্যে ডুবিয়ে জাগ দিয়ে ১ দিনেই পাঁকানো হচ্ছে।আম, আপেল, মাল্টা, কমলালেবু, আঙ্গুরসহ বিভিন্ন ধরনের ফলে ক্ষতিকারক কার্বাইড ও ফরমালিন মিশ্রণ করে দিনের পর দিন টাটকা ও সতেজ রাখা হচ্ছে। এ অঞ্চলের বিভিন্ন ফলের দোকানে থাকা ফলের গ্লেসই (ওপরের চিকচিকে রং) বলে দিচ্ছে এসব ফলে কি পরিমান ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রণ করা হচ্ছে। রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ থেকে উত্তরাঞ্চলের সর্বত্র কেমিক্যেল মিশ্রিত আম সরবরাহ করা হচ্ছে। এ পর্যন্ত এ অঞ্চলের যে স্থানের ফলমূলের দোকানেই প্রশাসন অভিযান চালিয়েছে, সে স্থানেই বিভিন্ন ধরনের ফলে মাত্রাতিরিক্ত রাসায়নিক ক্ষতিকারক পদার্থ কার্বাইড ও ফলমালিনের অস্তিত্ব মিলেছে।ফলে জনমনে প্রশ্ন জেগেছে-ফলের নামে এসব কি বিক্রি হচ্ছে!! শাহজাদপুরের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলাপ করে জানা গেছে, মাত্রাতিরিক্ত কার্বাইড ও ফরমালিন মিশ্রিত ফল খেলে কিডনি, লিভারে ব্যাপক সমস্যাসহ বহুবিধ জটিল রোগে আক্রান্ত হবার সম্ভাবনা ও ঝূঁকি রয়েছে। তাই বিষাক্ত কার্বাইড ও ফরমালিন মিশ্রিত ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। অপরদিকে, বিজ্ঞ মহলের মতে, যেহেতু এ অঞ্চলের বিভিন্ন ধরনের ফলে কার্বাইড ও মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকর ফরমালিন মিশ্রণের প্রবণতা ও প্রমাণ মিলছে, সেহেতু এ অঞ্চলে ফরমালিন বিরোধী অভিযান নিয়মিত করা অতীব জরুরী হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
