বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে। গতকাল মঙ্গলবার (১৮ আগষ্ট) চাঞ্চল্যকর এ ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের দিঘিরপাড়া মহল্লায় ঘটেছে। এলাকাবাসী জানায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের দিঘিরপাড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের স্ত্রী খাদিজা বেগমের (৫৫) সাথে গত কয়েক বছর ধরে একই মহল্লার যুবক হাবিল (৩০) এর পরকীয়া প্রেম চলে আসছিলো। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গতকাল দুপুরে বৃদ্ধা খাদিজাকে নিয়ে বাড়ি ওঠে হাবিল। এরপর পরিস্থিতি বেগতিক দেখে খাদিজাকে বাড়ি রেখে হাবিল সটকে পড়ে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিকেলে বৃদ্ধা খাদিজা সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছর ধরে হাবিলের সাথে তার পরকীয়া প্রেম চলে আসছে। বিয়ে করার কখা বলে হাবিল তাকে বাড়িতে নিয়ে এসেছে। এজন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে তিনি হাবিলের বাড়িতে অবস্থান করছেন।’ এদিকে, ৪ সন্তান, নাতী -নাতনী ফেলে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ওই বৃদ্ধার অবস্থান নেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...