শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষা বাজার সংলগ্ন স্থানে 'সন্তোষা দুস্থ কল্যাণ সংস্থা নামের একটি জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশকালে দুস্থদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্তোষা দুস্থ কল্যাণ সংস্থা'র সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খালেক, ত্রাণ সম্পাদক নাঈম হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, উপদেষ্টা আবু হানিফ, আব্দুর রাজ্জাক, তোরাব আলী, আব্দুল করিম প্রমূখ। বক্তব্যে বক্তারা বলেন, 'এলাকার দুস্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, অধিকার আদায়সহ এলাকাবাসীর ভাগ্যোন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে সন্তোষা দুস্থ কল্যাণ সংস্থাটি যাত্রা শুরু করলো।' এরই অংশ হিসেবে এলাকার ৩৫ জন দুস্থের হাতে বিনামূল্যে শীতবস্ত্র ও ৩'শ ৫০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বলে সংগঠনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

খেলাধুলা

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগাম...

বিছানায় করোনা প্রতিরোধক তোশক ব্যবহার করছেন মেসি

খেলাধুলা

বিছানায় করোনা প্রতিরোধক তোশক ব্যবহার করছেন মেসি

হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হেড ক্যাপ, গ্লাভস। তাতেও করোনার প্রকোপ প্রতিরোধ করা যাচ্ছে না। সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছ...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য