শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোকে পুনরায় কার্যক্রম চালুরঅনুমতি দেয়া হয়েছে তবে বিভিন্ন শর্তসাপেক্ষে ও সুনির্দিষ্ট কিছু নিয়ম বেধে দেয়াহয়েছে। মালয়েশিয়ার কোভিড-১৯ পরিস্থিতির কথা চিন্তা করে সরকারের তরফ থেকেসকল কর্মীদের কোভিড-১৯ এর হেলথ স্ক্রিনিং টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি কোম্পানিতে কর্মরত সকল দেশি ও অভিবাসী কর্মীদের এই হেলথ স্ক্রিনিং এরআওতায় আসতে হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। তবে শ্রমিকদের গনহারে এই টেস্ট এরব্যয় নির্ধারণ ও এর ব্যয় বহন করা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে সমালোচনা ও পর্যালোচনা।প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি জানিয়েছিলেন কোম্পানি মালিকদেরকে এই স্ক্রিনিং টেস্ট এর খরচ বহন করার জন্য।কিন্তু মালয়েশিয়ার বেশিরভাগ কোম্পানিই এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেনি। কোম্পানি মালিকদের তরফ থেকে সরকারকেই এই খরচ বহন করার আহ্বান জানানোহয়েছে। মালয়েশিয়া মালিক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছিল।এদিকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান জানিয়েছেন, যেসব কোম্পানিমালিকগণ সামাজিক সুরক্ষা কাউন্সিল (সোকসো) এর মাধ্যমে তাদের শ্রমিকদেরনিবন্ধন করেছিলেন তাদেরকে কোভিড-১৯ এর টেস্ট এর ব্যয় সোকসো বহন করবেএবং যারা সোকসোতে নিবন্ধন করেননি তারা নিজ খরচেই এটা করতে হবে৷তবে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগকর্তা বা কোম্পানি মালিকদের পরামর্শ দেন যে কোভিড-১৯এর খরচ শ্রমিকদের বেতন থেকেই কেটে নিতে পারে। তবে এক্ষেত্রে প্রতিমাসে ৫০রিঙ্গিত করে কেটে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মূলত কোভিড-১৯ এর পরীক্ষা করারখরচের বিষয়টি নিয়ে কোম্পানি মালিক ও শ্রমিকদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।ক’রোনা ভাই’রাসের প্রভাবে ২ মাসের মত বেকার হয়ে পড়েছিল ৯০ শতাংশের বেশিশ্রমিক। ক’র্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে দেখা দিয়েছিল অর্থ ও খ্যাদ্য সংকট। কিন্তুএমন প’রিস্থিতিতে শ্রমিকদের উপর এই খরচ চা’পিয়ে দেয়ার স’মালোচনাও করছেনঅনেকেই। বিভিন্ন কোম্পানির শ্রমিকদের জানিয়ে দেয়া হয়েছে পুরো টাকাই শ্রমিকদেরবেতন থেকে কেটে নেয়া হবে। এই পরিস্থিতিতে অনেক শ্রমিকদের মাঝে অসন্তোষ ও বি’রুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”